শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাহাড় কাটা ও পরিবেশ দূষণের দায়ে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়াদোত্তীর্ণ পরিবেশ ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা, পাহাড় কাটা, পুকুর ভরাট করা ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ইটভাটা ও পাঁচ ব্যক্তিকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল।

সোমবার (২৫ মার্চ) পরিদর্শন করে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জরিমানা করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান।

মুক্তাদির হাসান জানান, ১৪ প্রতিষ্ঠানের মধ্যে লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার মেসার্স তালুকদার ব্রিকস ম্যানুফেকচারকে ১ লাখ টাকা, মেসার্স গুলশান ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা, মেসার্স মোরশেদ ব্রিকস ম্যানুফেকচারকে ১ লাখ টাকা।

মেসার্স জাহাঙ্গীর-জাকির ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা। মেসার্স মক্কা ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা, মেসার্স পাটোয়ারী ব্রিকস ম্যানুফেকচারকে ১ লাখ টাকা, মেসার্স আব্বাস ব্রিকস ম্যানুফেকচারকে ১ লাখ টাকা, মেসার্স ফাহাদ ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা।

মেসার্স সাকিব ব্রিকস ম্যানুফেকচারকে ১ লাখ টাকা, মেসার্স মদিনা ব্রিকস ম্যানুফেকচার-১ কে ৫০ হাজার টাকা, মেসার্স মদিনা ব্রিকস ম্যানুফেকচার-২ কে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা, মেসার্স সোহেল ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা ও মেসার্স মেঘনা ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাহাড় কাটার দায়ে বান্দরবান জেলার লামা এলাকার জুনায়েদুল ইসলাম, মুহাম্মদ আলী, মুহাম্মদ হাসান ও মুহাম্মদ হোসেনকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা এবং চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার মুহা. জয়নাল আবেদীনকে পুকুর ভরাটের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, নিয়মিত পরিদর্শন ও এনফোর্সমেন্টের অংশ হিসেবে সোমবার ১৪ প্রতিষ্ঠান ও পাঁচ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ