বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

একনজরে নামাজের ফরজ বিধি-বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: নামাজের গুরুত্ব ও তার ফাজায়েল আমাদের কারো অজানা নয়। যার নামাজ সঠিক হবে তার বাকি আমলও ঠিক হবে। অতএব নামাজ আদায়ের সময় ফরজ বিধানের প্রতি গুরুত্বারোপ করেত হবে। সেই সঙ্গে থাকতে হবে সচেষ্ট, যেকোন ভুল হলে যেন তা শুধরে নিতে পারি।

নামাজ আদায়ের সময় ফরজ বিধানগুলো যদি ছুটে যায় তাহলে সে নামাজ গ্রহণীয় হবে না। চাই ইচ্ছে করে ছুটুক কিংবা অনিচ্ছায়। অত্যাবশ্যকীয় নামজের বিধান সম্পর্কে দলিলভিত্তিক আলোচনা করেছেন জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর, (আলী এন্ড নূর) ঢাকার শাইখুল হাদিস ও প্রধান মুফতি, মুফতি মনসূরুল হক তার ‘কিতাবুস সুন্নাহ’ বইয়ে। আসুন জেনে নিই সেখান থেকে।

নামাজে মোট ১৩ ফরজ (বাইরে ৭ ফরজ এবং ভেতরে ৬ ফরজ)

নামাজের বাইরের ৭ ফরজ -

. শরীর পাক হওয়া। সূত্র: সূরা মায়িদা, আয়াত- ৬।
. কাপড় পাক হওয়া। সূত্র: সূরা মুদ্দাছছির, আয়াত- ৪।
. নামাজের জায়গা পাক হওয়া। সূত্র: সূরা বাকারা, আয়াত - ১২৫।
৪. ছতর ঢাকা (অর্থাৎ পুরুষগণের নাভি হতে হাঁটুর নীচ পর্যন্ত এবং মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত দুই হাত এবং পায়ের পাতা ব্যতিরেকে সমস্ত শরীর ঢেকে রাখা)। সূত্র” সূরা আরাফ, আয়াত-৩১।
৫. কিবলামুখী হওয়া। সূত্র: সূরা বাকারা, আয়াত -১৪৪।
৬. ওয়াক্তমত নামায পড়া। সূত্র: সূরা নিসা, আয়াত- ১০৩।
৭. অন্তরে নির্দিষ্ট নামাযের নিয়ত করা। সূত্র: বুখারী শরীফ,
হাদীস নং-১।

নামাযজের ভেতরে ৬ ফরজ-

১. তাকবীরে তাহরীমা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা। সূত্র: সূরা মুদ্দাছছির, আয়াত -৩
২. ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। সূত্র: সূরা বাকারা, আয়াত -২৩৮।
৩. কিরআত পড়া (অর্থাৎ কুরআন শরীফ হতে ছােট এক আয়াত পরিমাণ পড়া)। সূত্র: সূরা মুয্যাম্মিল ,আয়াত : ২০।
৪. রুকু করা। সূত্র: সূরা হজ্জ, আয়াত : ৭৭।
৫. দুই সিজদা করা। সূত্র: সূরা হজ্জ, আয়াত -৭৭।
. শেষ বৈঠক (নামাযের শেষে তাশাহহুদ পরিমাণ বসা)। সূত্র: আবু দাউদ, হাদীস নং-৯৭০।

বি.দ্র. নামাজী ব্যক্তির নিজস্ব কোন কাজের মাধ্যমে (যেমন- সালাম ফিরানাে) নামায থেকে বের হওয়াও একটা ফরজ। সূত্র: আল বাহরুর রায়িক, ১:৫১৩।

নামাজের মধ্যে কোন ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামায সহীহ হয় না। প্রমাণসূত্র:  আল বাহরুর রায়িক-১: ৫০৫, শামী, ১:৪৪৭/ হিদায়া, ১: ৯৮।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ