মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮


চট্রগ্রামে বাস থেকে পড়ে হেলপার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্রগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় বাস থেকে পড়ে মো. সাকিব (১৮) নামে এক গাড়ির হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাকিব নোয়াখালীর হাতিয়ার মো. বেলালের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কালুরঘাট থেকে চান্দগাঁও আসার পথে দুই নম্বর বাসের হেলপার সাকিব বাস থেকে পড়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ