শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মুসলমানের রক্তে রঞ্জিত মাটি থেকে কালিমার পতাকা উড্ডীন হবে: ড. আ ফ ম খালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

মাসিক আত-তাওহীদের সম্পাদক লেখক ও গবেষক, ইসলামিক স্কলার মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইতিহাস আমাদের বার বার স্বরণ করিয়ে দিচ্ছে ইসলাম বিদ্ধেষীগণ যতই ইমলামকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত হচ্ছে ততই কালিমার পতাকাধারী দলের বিজয় নিশ্চিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দক্ষিণ চট্টলার সামাজিক ও দাওয়াতী সংগঠন শোভনদন্ডী ইসলাহুল মুসলিমীন সংস্থার ইসলামী মহাসম্মেলনে প্রদত্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনে তিনি বলেন নিউজিল্যান্ডে নামাজরত মুসল্লীর উপর নৃশংস হামলা করে পৃথকভাবে ৫০ জন মুসল্লী শহীদ করে নিউজিল্যান্ডের মাটিতে খ্রিষ্টান জঙ্গীবাদীরা ইতিহাসের কালো অধ্যায় যুক্ত করেছেন। তারা জানে না মুসলমানের রক্তে রঞ্জিত মাটি থেকে কালিমার পতাকাবাহী দলের বিজয় সুদৃঢ় হয়।

গণমাধ্যমে প্রকাশিত নিউজের ভিত্তিতে আমরা জানতে পারি নিউজিল্যান্ডে ৩৫০ জন কালিমার পতাকাতলে সমবেত হয়েছেন। দেশের সংসদ অধিবেশন কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আরম্ভ হয়েছে, স্থানীয় টেলিভিশন ও রেডিওতে আজান সম্প্রচার ও পর্দার ব্যবস্থা এসব মুসলমানের রক্তাদানের মধ্যদিয়ে হয়েছে।

পরিশেষে তিনি নিউজিল্যান্ডে খ্রিষ্টান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, নওমুসলিমদের স্বাগত জানিয়ে ও শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে বয়ান করেন চট্টগ্রাম জামেয়া নানুপুর ওবাইদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আ্দুল বাসেত খান সিরাজগঞ্জ, মাওলানা রহমত উল্লাহ সিপাহী ও মাওলানা ক্বারী নোমান জাহাঙ্গীর প্রমুখ।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ