শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কার্গোভ্যান চাপায় আরেক কলেজছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে এলাকায় কার্গোভ্যান চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে।  এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কের উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কার্গোভ্যানটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে।

নিহত কলেজছাত্রর নাম হৃদয় (১৭)। ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে। সে ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, একটি কার্গোভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহত হন ওই দুই পথচারী। দুর্ঘটনার সাথে সাথে বিক্ষুব্ধ এলাকাবাসী কার্গোটিকে জব্দ করে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ