শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দোহারের হত্যা মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: ঢাকা রাজধানীর দোহারে জমি নিয়ে বিরোধের জেরে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ আদেশ প্রদান করেন।

আইনজীবী জানান, মৃত্যুদণ্ডের আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সিরাজ ওরফে সেরু কারিগর, মিনহাজ ওরফে মিনু, খলিল কারিগর, শাহজাহান কারিগর, দিদার, এরশাদ, কালু ওরফে কুটি কারিগর, আজাহার কারিগর, মিয়াজ উদ্দিন, মোজাম্মেল ওরফে সুজা, আবদুল জলিল কারিগর, জালাল, বিল্লাল, ইব্রাহিম ও আ. লতিফ।

এর মধ্যে দিদার, এরশাদ, জলিল কারিগর ও ইব্রাহিম পলাতক। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন চায়না বেগম ও মজিদন ওরফে মাজেদা। দুজনই পলাতক রয়েছেন। চার পলাতক আসামি ছাড়া বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া পলাতকদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

নথি থেকে জানা যায়, নিহত নজরুল ইসলামের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে দেওয়ানি, ফৌজদারি মামলা চলছিল। ২০০৮ সালের ৩ এপ্রিল সকালে বুড়িগঙ্গা ব্রিজের পাশে নারিশা পশ্চিমচর এলাকায় আসামিরা নজরুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী সূর্যভান এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়।

এরপর গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। সে হত্যাকাণ্ড মামলায় ১৪জন আসামির সাক্ষীর ভিত্তিতে আদলত আসামিদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ