শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। আমিনুল ওই গ্রামের মৃত ফজল শেখের ছেলে এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলজিইডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘ দিন থেকে চক শিয়ালকোলের আমির হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল আমিনুল ইসলামের। এ নিয়ে গত ৮ মার্চ সদর থানায় জিডি করা হয়।

সোমবার সন্ধ্যায় আমিনুল ইসলামসহ কয়েকজন জমিতে গেলে আমিরের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ