শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

রাজবাড়ীতে চুরি চক্রের ১০ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীতে আলোচিত ব্যাটারি চুরির ঘটনায় চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) রাতে সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) আসমা সিদ্দিকা মিলি।

তিনি বলেন, ৬ মার্চ গভীর রাতে জেলা পৌরসভা এলাকার পাবলিক হেলথ মোড়ে অবস্থিত ‘নিউ তাজ মটরস অ্যান্ড মেশিনারিজ’ দোকান থেকে শার্টারের তালা কেটে ৩ লাখ ৫৯ হাজার টাকার বিভিন্ন কোম্পানির ৩৭টি ব্যাটারি চুরি করে কাভার্ডভ্যানে নিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় দোকানে মালিক ১৬ মার্চ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৩। এরপর রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বল নারায়ণপুর গ্রামের আশরাফ কাজীর ছেলে মিজান কাজী (২৭), রাজবাড়ীর বিনোদপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের জব্বার সরদারের ছেলে ফারুক সরদার (২৫), ইন্দ্রনারায়ণপুর গ্রামের বাবু মিয়ার ছেলে রুবেল (২৮), হান্নান ভূঁইয়ার ছেলে মহাসীন (৩২)।

গোয়ালন্দ ঘাট থানার চরকাচরন্দপুর গ্রামের মাসুদ চৌধুরী (৪৮), চর বরাট গ্রামের হায়াত আলী মোল্লার ছেলে হজরত আলী (২৮), গঙ্গাপ্রসাদপুর গ্রামের আবুল শেখের ছেলে মেহেদী শেখ (২০), পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি গ্রামের মৃত খলিল শেখের ছেলে রাজু শেখ (২৫), ফরিদপুরের মধুখালীর ঘোড়াখালী গ্রামের জহুর কাজীর ছেলে আখের আলী (২৪) ও দবির মোল্লার ছেলে সুজন মিয়া (২১)।

চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে, চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান, একটি মাইক্রোবাস, দু’টি তালা কাটার হাইড্রোলিক কাটার, ২৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।

এএ/