শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মেহেরপুরে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ী দু’পক্ষের গোলাগুলিতে বুদু আলী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বুদু আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি ও মাদকের বেশ কয়েকটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।

গাংনী থানা পুলিশের ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়দের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ