শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

নির্বাচন কেন্দ্র করে ২৪ ঘন্টা যান চলাচলে নিষেধাজ্ঞা ১৭ জেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজারসহ মোট ১৭ জেলার শতাধিক উপজেলায় নির্বাচন হবে সোমবার (১৮ মার্চ)।

এ উপলক্ষে আজ রোববার রাত ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকায় পর্যটকরা ঘুরতে গিয়ে যানবাহনের কারণে বিপদে না পড়েন, সেজন্য সতর্ক বার্তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হতে যাওয়া এলাকায় যেতে পর্যটকদের নিরুৎসাহিত করতে স্থানীয় পর্যায়ের পর্যটক সংস্থা, হোটেল, রেস্টহাউজ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তপক্ষকে অবহিত করেছে ইসি।

এ সময়ের মধ্যে বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত যান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ