রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্ত দলের গুলিতে একজন নিহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মুহা. কবির হোসেন রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের হামলায় ১জন নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা গণমাধ্যকে জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মৃত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা দুবৃর্ত্ত এ হামলা চালায়।

তারা এইচ ব্লকে এসে এমআরসি নং-৬১০০১, শেড নং-৬৪০, রোম নং-৬র বাসিন্দা আজিম উল্লাহর পুত্র মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া (২৪) ও এমআরসি নং-১২৩৬৫, শেড নং-৬৪৬, রোম নং- ৫ এর বাসিন্দা মৃত শামসুদ্দিনের পুত্র মোঃ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে (২৭) গুলি করে।

গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতংকিত হয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। প্রায় আধ ঘন্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়।

সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ