রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ (১৩ মার্চ) বুধবার ভোর থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ভোরে হঠাৎ করেই কুয়াশা দেখা দেয়। এতে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

রাতে চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ