শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করায় ভিকারুননিসার আরেক ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সারা আক্তার স্বর্ণা নামে এক ছাত্রী অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১২ মার্চ) ভোরে নিজ বাসায় আত্মহত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার তার কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে জীববিজ্ঞান বিষয়ে ফেল করে। পরদিন মঙ্গলবার ভোরে স্বর্ণা তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দেয়।

স্বর্ণাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তার রুমের দরজা ভেঙে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। সেখানের চিকিৎসকরা স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। স্বর্ণা পরিবারের বড় সন্তান। তার ছোট একটি বোন রয়েছে। সেও এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে।

কলেজ শিক্ষকরা জানান, ভিকারুননিসার বেইলি রোড শাখায় স্বর্ণা স্কুল পর্যায়ে ভর্তি হয়। বিগত সময়ে প্রতিটি পরীক্ষায় সে ভালো ফল অর্জন করেছিল। কিন্তু একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় সে জীববিজ্ঞানে ফেল করে। স্বর্ণা খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। তার এমন মৃত্যুতে কলেজের সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নি বডির সদস্য ইউনূস আলী আকন্দ বলেন, অরিত্রি অধিকারীর পর আবারও স্বর্ণা নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য আমরা মর্মাহত। তবে কেন এই ছাত্রী আত্মহত্যা করলো তা খতিয়ে দেখা হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ