শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

লালমনিরহাটে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ, আহত ২ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাট সদর উপজেলায় বন্দুকযুদ্ধে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

আজ (১২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি মাহফুজ আলম।

আহত মাদক বিক্রেতার নাম মাজহারুল ইসলাম মামুন (৩৫)। সে কুড়িগ্রামের রৌমারী টিএনটি পাড়ার মৃত নুর ইসলামের ছেলে।

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাজহারুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ি তাকে সঙ্গে নিয়ে সোমবার মধ্যরাতে সদর উপজেলার তিস্তা এলাকায় বড় চালান ধরতে অভিযান চালানো হয়।

এ সময় মাজহারুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়লে মাজহারুলের বাম পায়ে বিদ্ধ হয়।

আহত মাজহারুলকে গ্রেফতার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই মইনুল হক ও কনস্টেবল নিমাই চন্দ্র আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ