শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মেননের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদে কওমি মাদরাসা ও উলামা বিরোধী বক্তব্য দেয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার ও সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের সম্মিলিত কওমি মাদরাসা পরিষদ।

নগরীর সিটি বাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন কওমি মাদরাসাশিক্ষক, আলেম-ওলামা ও ছাত্ররা। এ সময় তারা রংপুর সিটি বাজারের সামনে সড়কে দুই পাশে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত কওমি মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, প্রেস ইমাম রংপুর সদর মসজিদ মাওলানা মাহামুদ, স্টাফ কোয়ার্টারের খতিব হাফেজ আমজাদ ও জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জোবায়ের হোসেন।

বক্তারা রাশেদ খান মেনন সংসদে ইসলামবিদ্বেষী বক্তব্য দেয়ায় তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ