শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বাবে লুদ, যেখানে দাজ্জালকে হত্যা করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ফয়জুল্লাহ
আলেম ও সাংবাদিক

ইসলাম ও খ্রিস্টান, উভয় ধর্মেই কেয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের কথা সুস্পষ্ট উল্লেখিত রয়েছে। পৃথিবীর সমাপ্তিলগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবী করবে। পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে, বিপর্যয় ছড়িয়ে দিবে। অবশেষে হযরত ঈসা আ. এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনামুক্ত করবেন।

রাসূল সা. এর বিভিন্ন হাদীসে হযরত ঈসা আ. দাজ্জালকে কোথায় হত্যা করবেন, তার বর্ণনা পাওয়া যায়। হযরত মুজাম্মা ইবনে জারিয়া আনসারি রা. বর্ণনা করেন, আমি আল্লাহর রাসুল সা. কে বলতে শুনেছি,

“ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন।” (মুসনাদে আহমাদ, খণ্ড ৩, পৃষ্ঠা ৪২০; সুনানে তিরমিজি, হাদিস নং ২২৪৪)

[caption id="" align="alignnone" width="800"]দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদের বাম দিকের এই মিনারটি ‘যিশু মিনার’ (minarat of jesus) নামেও পরিচিত। সহীহ মুসলিমসহ অন্যান্য হাদিসগ্রন্থের বর্ণনা অনুযায়ী কেয়ামতের আগে এখান থেকেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদের বাম দিকের এই মিনারটি ‘যিশু মিনার’ (minarat of jesus) নামেও পরিচিত। সহীহ মুসলিমসহ অন্যান্য হাদিসগ্রন্থের বর্ণনা অনুযায়ী কেয়ামতের আগে এখান থেকেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন।[/caption]

এছাড়া আরও বিভিন্ন হাদীসের বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে। লুদ বর্তমান ইসরাইল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখন্ডের একটি ছোট শহর, যা তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইসরাইলের প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর এ শহরটির নিকটেই অবস্থিত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ