শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১৩ দিনের মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের গ্রাম লুচনীতে ১৩ দিনের মেয়েকে টয়লেটে ফেলে হত্যার অভিযোগে মা বিলকিছকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লুচনী গ্রামের জেলাল উদ্দিনের পুত্র বায়েজিদের সাথে ৭ বছর আগে বিলকিছের বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী এক শিশু কন্যা রয়েছে। ১৩ দিন আগে আরও এক কন্যার জন্ম হয়। তার নাম রাখা হয় কুলসুম।

শনিবার (৯ মার্চ) দুপুরের দিকে কুলসুমকে দেখতে না পেয়ে বায়েজিদের ছোট ভাইয়ের স্ত্রী খোঁজাখুঁজি করলে শিশুটিকে বাড়ির টয়লেটে দেখতে পান। এরপর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির মা বিলকিছ কোন সদুত্তর দিতে না পারায় সে কুলসুমকে টয়লেটে ফেলে হত্যা করেছে বলে পরিবারের অন্যান্য লোকজন সন্দেহ করে। ঘটনাটি স্থানীয় চৌকিদার সোলায়মান থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বিলকিছকে আটক করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জাকির উল ইসলাম জানান, বায়েজিদ এবং তার বাবা কাজের জন্য জেলার বাইরে আছেন। তারা বাড়ি ফিরলে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হবে।

তিনি আরও জানান, পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে বিলকিছকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া রোববার সকালে শিশুটির লাশ ময়না তদন্তের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ