শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার সদরঘাটে সুরভী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ রয়েছে। শাহজালাল নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নৌপুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

নিখোঁজরা হলেন- শাহজালালের স্ত্রী শাহিদা আক্তার (৩২), তাদের দুই মেয়ে মীম (৮) ও মাহী (৬), ভাগ্নি জামসিদা আক্তার, তার স্বামী দেলোয়ার ও তাদের তিন মাসের মেয়ে।

সদরঘাট নৌপুলিশ থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, কামরাঙ্গীরচর থেকে নৌকা করে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছিল পরিবারটি। তাদের ডিঙ্গি নৌকা ঘাটে ভেড়ানোর সময় সুরভী লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। তাতে নৌকা ডুবে একই পরিবারের সাতজন নিখোঁজ হন।
পরে শাহজালালকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ পরিবারের সদস্যরা দর্জির কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে কন্ট্রোল রুমে নৌকাডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ