শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দাঁড়ানো ট্রাকের সঙ্গে বনভোজনের বাসের ধাক্কায় নিহত ২, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বনভোজনের গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই গাড়ির চারজন যাত্রী।

শুক্রবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও কাশেমের ছেলে কিবরিয়া (২২)। আর আহত হয়েছেন রিয়াজের ছেলে বছির (৪০), মোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৫) এবং আরিফুল (২২)।

জানা যায়, তারা কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাসে ষাট গম্বুজ, খানজাহান আলী (রহ.) মাজার ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে বাগেরহাট আসছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, বাগেরহাটগামী একটি বাস মাজার মোড়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরীব উল্লাহ নামে এক যাত্রী নিহত হন। আহত হন আরও ৫ জন। তাদের মধ্যে কিবরিয়া ও বছিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিবরিয়া মারা যান।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ