শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভাঙ্গায় কিশোরীকে মদপান করিয়ে ধর্ষণ; হাসপাতালে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কিশোরী দোলন আক্তারকে (১৫) মদপান করিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করেছে। এতে দোলন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভাঙ্গা এবং পরে ফরিদপুর হাসপাতালে নেয়া হয়।

বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

দোলনের মামা কমিশনার ওমর আলী জানান, সোমবার বিকালে দোলন তার বান্ধবী কনাকে নিয়ে গ্রামের মেলা দেখতে যায়। সেখানে কনার সহায়তায় তার আত্মীয় রাকিবুল, কাইয়ুম ও আবদুর রহিম সন্ধ্যার পর কৌশলে দোলনকে মদপান করিয়ে অচেতন করে ধর্ষণ করে।

এরপর অচেতন অবস্থায় ওই রাতে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দোলন মারা যায়। অ্যালকোহলে দোলনের মৃত্যু হয়েছে বলে ফরিদপুর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে। পৌর এলাকার হাজরাহাটি গ্রামের লাভলু খয়রাতির কন্যা দোলন।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দোলনের বান্ধবী কনা আক্তারকে পুলিশ আটক করেছে।

ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, ঘটনাটি জানার পর জিজ্ঞাসাবাদের জন্য কনাকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।

বুধবার রাতে ভাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ