রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেফতার হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন হিরো আলম। শ্বশুরের দায়ের করা মামলায় বুধবার রাত সোয়া ১০টার দিকে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ খবর নিশ্চিত করে জানান, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হিরো আলমকে।

পুলিশ ভাষ্যমতে, হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে আহত তাঁর স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুমিকে (২৪) মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে আরো জানা যায়, এর আগে শ্বশুর সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও পাঁচ লাখ টাকা কেড়ে নেয়ার অভিযোগ তুলে থানায় আলাদা লিখিত অভিযোগ করেন হিরো আলম।

মেয়েকে পেটানোর ব্যাপারে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করা হয়েছে, এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করি। সুমির মাথার পেছনে রক্তাক্ত জখম হয়েছে।’

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) শ্বশুরসহ বাড়ির লোকজনের মারপিটে গুরুতর আহত হয়ে হিরো আলম বগুড়ার একটি হাসপাতালে ভর্তি ছিল।

এ ঘটনায় তিনি তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এর আগে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে মারপিট করেন হিরো আলম। এতে মাথায় জখম হন স্ত্রী সাদিয়া বেগম সুমি(২৮)। এ খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে হিরো আলমকে মারপিট করেন। এতে তিনি আহত হন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ