শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আবাসিক ভবনে থাকা রাসায়ানিক গুদাম সরানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আছাদগঞ্জের বিভিন্ন আবাসিক ভবনে থাকা রাসায়ানিক গুদাম দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ অভিযানে রাসায়ানিক দ্রব্যের প্রায় ৫০টি দোকান আবাসিক এলাকা থেকে সরিয়ে বাণিজ্যিক ভবনে নিতে বলা হয়েছে। পাশাপাশি নিয়ম মেনে দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রথমবার অভিযান পরিচালনা করায় রাসায়ানিকের দোকান ও গুদাম মালিকদের সতর্ক করা হয়েছে। তবে এসব ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত না সরালে জেল-জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়।

-এএ