বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঐতিহাসিক ৭ মার্চ; ইতিহাস সূচনায় ধর্মের বাণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ভুমিকা পর্যালোচনা করলে ৭ মার্চের ভাষণ অনন্য ও অপরিসীম তাৎপর্য বহন করে।

পরোক্ষভাবে ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে দেয়া বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণই বাংলাদশের স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলো। এতে লুকিয়ে ছিলো স্বাধীনতা সংগ্রামের প্রচ্ছন্ন ঘোষণা

১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের রেসকোর্স তথা আজকের স্বাধীন বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক অগ্নিঝড়া ভাষণ দেন তা আজো ইতিহাসে অমর হয়ে আছে।

এই একটি মাত্র ভাষণই বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুর এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি তাদের অধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে।

ইতিহাসের মহাকাব্য হয়ে আজো টিকে আছে স্ব-মহিমায়। কবিতা-গানে, গল্পে, উপন্যাসে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ যেন এক অবিচ্ছেদ অমর বাণী।

এখনো ৭ মার্চ এলে মাঠে-ঘাটে, বাজারে-হাটে, শহরে-বন্দরে, দোকানে-ঘরে বেজে উঠে বঙ্গবন্ধুর সেই চিরচেনা দৃপ্ত কন্ঠের ঝাঁঝালো আওয়াজ। যা আন্দোলিত করে প্রতিটি বাঙালির প্রাণে প্রাণে।

ইনশাআল্লাহর এই ঐতিহাসিক ইতিহাস সূচনায় কোনো ধর্মনিরপেক্ষতা বা নাস্তিক্যবাদের চেতনা নয় বরং অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে ধর্মীয় মূল্যবোধের চেতনা। ইতিহাস কখনো মোছা যায় না। সাময়িকভাবে প্রজন্মের কাছে লুকিয়ে রাখার চেষ্টা করা যায় মাত্র।

আজ আমরা স্বাধীনতার চেতনা বলে বলে বমি উগরে ফেলি। বাম-রাম নাস্তিক্যবাদীরা স্বাধীনতার উত্তাল সংগ্রামকে ধর্ম নিরপেক্ষ বাংলাদশে গড়ার সংগ্রাম হিসেবে চিত্রায়িত করার অপ-প্রয়াস চালায়। তারা বলে অসাম্প্রদায়িক-ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্যেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো।

যদি অসাম্প্রদায়িক-ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্যেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠে ছয় দফা দাবির ভিত্তি কী ছিলো তাহলে? ইতিহাস কী বলে; বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দাবি কী মিথ্যা? কিংবা ভিত্তিহীন? আদৌ তা নয়।

মূলত ছয় দফা আন্দোলনের মধ্যে স্বাধীনতা সংগ্রামের বিজ নিহিত ছিলো অথচ তাতো কোথাও ধর্ম-অধর্ম, সাম্প্রদায়িক-ধর্ম-নিরপেক্ষতা এই ধরনের কোনো দাবি তো দূরে থাক; আকার ইঙ্গিতেও কোনো একটা দাড়ি-কমাও ছিলো না।

বরং বঙ্গবন্ধু ছয় দাবি উত্থাপন করার পর পাকিস্তানের সমর্থনপুষ্ট কেউ কেউ সেটাকে ইসলাম বিরোধী আখ্যায়িত করে এ আন্দোলনে স্তিমিত করতে চেয়েছিলো। অন্যদিকে বঙ্গবন্ধু ইসলামী জ্ঞানে পন্ডিত এমন আলেম বুদ্ধিজীবিদের সà