শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সাত হাজার বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মাসিদুলকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে সময় বেশকিছু প্লাস্টিকের বস্তা থেকে সাত হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ (৪ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের মৃত. রজবুল আলীর ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ বেলা সাড়ে এগারটার দিকে এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার রাতে উপজেলার নিমতলা থেকে রহনপুরগামী পাকা রাস্তার ওপর কৌশলে অবস্থান নেয়।

রাত সাড়ে ৩টার দিকে মাসিদুল ক্যারেট ভর্তি একটি ট্রলি নিয়ে ওই পথ দিয়ে আসার সময় তাকে থামতে বলে র‌্যাব। সে পালাতে চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। ওই ট্রলিটি তল্লাশি করে সাত হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাসিদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় র‌্যাব।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ