শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বগুড়ায় বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার গাবতলী উপজেলায় সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেক্স ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩ মার্চ) রাতে গাবতলী স্টেশনের পূর্বে এ ঘটনা ঘটে বলে গাবতলী রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে যাত্রাবিরতির আগে স্টেশন থেকে ১৫০ গজ পূর্বে পেছনের শেষ বগিটি লাইনচ্যুত হয়। ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়, এতে বিকট শব্দ হয়ে বগিটি লাইনচ্যুত হয়।

এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেনটি গাবতলী স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর লাইনচ্যুত বগিটি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়। একটি বগি লাইন পরিবর্তন করে আরেক লাইনে ঢুকে পড়ায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

কখন রেল চলাচল স্বাভাবিক হতে পারে জানতে চাইলে বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম বলেন, রেললাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় তা মেরামত করতে অনেক সময় লাগবে। সোমবার (৪ মার্চ) দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ