বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে আজ। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধির বিষয়ে কঠোর থাকার কথা জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর।

এদিকে, প্রচার শুরুর আগেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘণ করছে বলে অভিযোগ ছাত্রদল ও বামজোটের।

ডাকসু নির্বাচন কেন্দ্র করে ছুটির দিনেও উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যম্পাস। সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন ছাত্রলীগ, ছাত্রদলসহ বামজোটের প্রার্থীরা। আসুষ্ঠানিক প্রচার শুরুর আগের দিন গণসংযোগ চালান তারা।

ক্যাম্পাসে সব দলের সহ-অবস্থান থাকলেও প্রচার শুরুর আগেই ছাত্রলীগের প্রার্থীরা রঙ্গিন পোস্টার লাগানোসহ বেশ কিছু অচরণবিধি লঙ্ঘণ করছে বলে অভিযোগ প্রতিদ্বন্দ্বীদের। তবে, ছাত্রলীগ নেতাদের দাবি, সংগঠনের কেউ আচরণবিধি লঙ্ঘণ করেছ না।

এদিকে, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘণ করলে কেউই রেহায় পাবেনা বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর।

ঘোষিত তফসিল অনুযায়ী দীর্ঘ ২৮ বছর পরে আদালতের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আগামী ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ