শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ওসমানীনগরে মোহাম্মদপুর জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মোহাম্মদপুর জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ (১মার্চ) শুক্রবার জুমার পরে নবনির্মিত মসজিদ প্রাঙ্গণে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা জুবায়ের আহমদ আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা মুফতি মঞ্জুর রশীদ আমিনী।

এতে আরো উপস্থিত ছিলেন, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, প্রবাসী ব্যক্তিত্ব আব্দুল হান্নান, আফজাল আলী শাহীন, ইকবাল আহমদ, মাহবুবুল হক, আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মুশাহিদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান এস.এ শফি, ওসমানী নগর উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া, জামাদুল ইসলাম জামাল, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহ সভাপতি আনসার মিয়া সহ গ্রামের সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

যুবনেতা মামুনুর রহমান ও সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় মাহফিলের দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হাই বাহুবলী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ