শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১৮৩৬ ভোট বেশি পেয়ে ৬৭নং ওয়ার্ডে হাজি ইবরাহীমের বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  বেসরকারীভাবে ঢাকা দক্ষিণের ৬৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সমাজ সেবক,শিক্ষাবিদ ইসলামী আন্দোলনের যুবনেতা হাজী মুহাম্মাদ ইবরাহীম।

লাটিম মার্কা নিয়ে নির্বাচন করে বেসরকারীভাবে জয়ী হয়েছেন হাজী মো. ইবরাহীম। তিনি মোট ৪০৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. মালেকের ঘুড়ি মার্কা পেয়েছে ২২৪০ ভোট এবং অন্য প্রতিদ্বন্দী মোহাম্মাদ আলীর টিফিন ক্যরিয়ার মার্কা পেয়েছে ২১৯০ ভোট। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে ফলাফলও আসতে শুরু হয়েছে।

ঢাকা উত্তরের ১২৯৫ কেন্দ্রের মধ্যে ১১৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ১৫০ এবং লাঙ্গল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাফিন আহমেদ পেয়েছেন ৩ হাজার ৮১ ভোট।

কয়েকটি কেন্দ্র থেকে পাঠানো ফলাফল সমন্বয় করে ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবুল কাসেম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ফলাফল ঘোষণা করছেন।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান ৫৪৯, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান ৫৪৯, স্বতন্ত্র প্রার্থী রহিম ৫২৭ ভোট পেয়েছেন। ডিএনসিসির মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী রয়েছেন। ডিএসসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী।

ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর নয় নম্বর সাধারণ আসনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মোট ৫৪টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।

৩৭ নম্বর থেকে ৫৪ নম্বর পর্যন্ত ১৮টি ওয়ার্ডে ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনে ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন ভোটার তাদের মেয়র ও কাউন্সিলর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

ঢাকা দক্ষিণের ৫৮ থেকে ৭৫ নম্বর পর্যন্ত মোট ১৮টি সাধারণ ওয়ার্ডের ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনে ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ