বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পাকিস্তানে আটক পাইলটের পূর্ণ পরিচয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূপাতিত ভারতীয় জেট বিমানের দুই পাইলটকে আটক করেছে পাকিস্তান। তাদের মধ্যে একজন হলেন পাইলট অভিনন্দন। সম্প্রতি তার বিস্তারিত পরিচয় প্রকাশ্যে এসেছে বলে জানা যায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ফ্লাইট সুট পরা একজন ব্যক্তি হাত পেছনে বাঁধা অবস্থায় কথা বলছেন।

নিজের পরিচয় জানিয়ে তিনি বলেন, ‘আমার নাম উইং কমান্ডার অভিনন্দন। আমার সার্ভিস নম্বর ২৭৯৮১। আমি এই ফ্লাইটের পাইলট। আমার ধর্ম হিন্দু।’

পাকিস্তানি সেনারা তাকে আরও প্রশ্ন করতে গেলে জবাবে তিনি বলেন, দুঃখিত স্যার। আমার এটুকুই বলার অনুমতি রয়েছে।’

তিনি কাউকে জিজ্ঞেস করছেন, ‘আমি কি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দি আছি কিনা- এটি জানা আমার অধিকার।’ সেসময় তাকে আরও প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে অস্বীকার করেন।

তার স্ত্রীর নাম তানভী মারওয়াহা। তাদের ঘরে একটি সন্তান আছে তার নাম এ. তাভিস। তার বাড়ি ভারতের চেন্নাইয়ে।

পারিবারিকভাবেও তার শরীরে বইছে সৈনিকের রক্ত। তার বাবা সিমহাকুট্টি বর্তমান ছিলেন ভারতীয় বিমানবাহিনীর একজন এয়ার মার্শাল, একসময় কলকাতাতে ইস্টার্ন এয়ার কমান্ডের নেতৃত্বেও ছিলেন তিনি। স্বভাবত বাবাকে দেখেই অভিনন্দনের সেনাবাহিনীতে আসা।

ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই স্নাতক বিমানবাহিনীতে ‘কমিশনড’ হয়েছিলেন ২০০৪ সালে।

ভারতীয় বিমানবাহিনীর সবচেয়ে দক্ষ ও যুদ্ধসফল বৈমানিকদের একজন তিনি। অর্থাৎ এলিট ইউনিট ‘স্কাট’ বা `সূর্যকিরণ অ্যারোবেটিক’ টিমের সদস্য অভিনন্দন।

এ তরুণ সেনানিই গতকাল বুধবার সকালে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মাটিতে ভূপাতিত হওয়ার পর জীবিত অবস্থায় ধরা পড়েন পাকিস্তানি সেনাদের হাতে। তাকে কেন্দ্র করেই এখন ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানটান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ