শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হত্যা মামলায় নারায়ণগঞ্জে ৩ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার লিটন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রাজিয়া সুলতানা এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ও শরীফ মিয়া (পলাতক)।

অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১ডিসেম্বর দণ্ডপ্রাপ্ত এই তিন আসামি লিটনকে পূর্ব শত্রুতার জের ধরে শহরের নিতাইগঞ্জ মন্দিরের সামনে থেকে ডেকে নিয়ে খালঘাটের এক পরিত্যক্ত বাড়ির ছাদে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে জানা যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ১১জন সাক্ষীর সাক্ষীগ্রহণ ও জেরা শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ