শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতের শানে রেসালত সম্মেলন সফল করুন‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর আহবানে আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১লা মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শানে রেসালত সা. সম্মেলন সফল করার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

শানে রেসালত সম্মেলন সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আজ একটি জরুরী বৈঠকে মহানগরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১লা মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে শানে রেসালত সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহবান জানিয়ে বলেন, চলমান বিশ্বে ইহুদী-খ্রিস্টান ও ইসলামবিদ্বেষী গোষ্টী মুসলমানদের ঈমান আকীদা।

তাহজীব তামাদ্দুন ধ্বংস করতে চায়।এছাড়াও শিরক বিদআত ও কুফরি আমাদের সমাজকে প্রতিনিয়ত কলুষিত করে চলছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যানে তাওহীদ ও রিসালতের অনুপম আদর্শ পরিপূর্ণ অনুসরণ করতে হবে। বিশ্বনবী সা. এর পবিত্র শান মান মর্যাদা রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।

নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও সফলতার সাথে শানে রেসালত সম্মেলন সফল করতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে শানে রেসালত সম্মেলন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের সকলের মুরব্বি আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. এবং মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরীর রুহানি দোয়া নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ্‌ আমাদের সফল করবেন।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আল্লামা লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা ইসহাক মেহেরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

মাওলানা হাজী মোজাম্মেল হক মাওলানা আব্দু জব্বার, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা কারী মুমিনুল হক, মাওলানা সোহাইল সালেহ।

মাওলানা ফয়সাল তাজ, মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, মাওলানা মুহাম্মদ ইউনুছ, মাওলানা শেখ আবু তাহের, মাওলানা ওজাইরুল্লাহ, মাওলানা ইকবাল খলিল, মাওলানা ওসমান কাসেমী প্রমূখ।

উক্ত বৈঠকে আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১লা মার্চ ২০১৯ ইং রোজ বৃহস্পতি ও জুমাবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে দুইদিন ব্যাপী শানে রেসালত সম্মেলন সফল করার জন্য তাওহীদি জনতার প্রতি উদাত্ত আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ