শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১৫ দিনে এক পরিবারের ৫ জনের মৃত্যু অজানা রোগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র ১৫ দিনের মধ্যে বাবা-মামা ও দু’সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা ধারণা করছেন, এটি কোনো ভাইরাসজনিত রোগ হতে পারে। যাতে আক্রান্ত হলে মানুষ দ্রুত সময়ের মধ্যে মারা যায়।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি নয়াবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে তাহের আলী (৫৫) রহস্যজনকভাবে মারা যায়।

ঘটনার ১১ দিন পর ২০ ফেব্রুয়ারি একইভাবে মারা যান জামাতা হাবিবুর রহমান (৩৫) এবং পরের দিন মারা যান তাহের আলীর স্ত্রী হোসনে আরা (৪৫)। এর দু’দিন পর ২৪ ফেব্রুয়ারি তার দুই ছেলে ইউসুফ আলী (৩০) ও মেহেদী হাসানও (২৪) মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি তাহের আলীর দুই ছেলে ইউসুফ ও মেহেদী হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে বড় ছেলে ইউসুফ এবং রাত ৯ টার দিকে ছোট ছেলে মেহেদী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক ওই বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। তিনি জানান, ব্রেইন ভাইরাসের কারণে এই মৃত্যু হতে পারে। হাঁচি বা কাশির মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে বলে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে রোগীর সঙ্গে থাকা জহিরউদ্দিন ও দুলাল হোসেন জানান, রোগী কী রোগে আক্রান্ত তা চিকিৎসকরা সঠিকভাবে বলতে পারেননি, তবে এটি এক ধরনের ভাইরাস যা ব্রেইনে আক্রমণ করে বলে তারা ধারণা করছেন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. শাহজাহান নেওয়াজ জানান, বিষয়টি নিয়ে তারা খুব দুঃশ্চিন্তায় রয়েছেন। তারা ঢাকা রোগ নিরাময় কেন্দ্রে যোগাযোগ করেছেন।

তিনি আরও জানান, আজ (সোমবার) একটি তদন্ত দল এখানে এসে পৌঁছাবেন। বিকালে তদন্ত দল ঘটনাস্থলে যাবেন। সিভিল সার্জন বলেন, এটি কোনো ভাইরাসের আক্রমণ হতে পারে। এই রোগে আক্রান্ত হলে মানুষ দ্রুত সময়ের মধ্যে মারা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ