শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিতাকুন্ডে নিয়ন্ত্রণহীন ট্রাক মসজিদে, ইবি ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব: চট্টগ্রাম>

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ফরিদুল ইসলাম (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল আনুমানিক ৬.৩০.টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়ার রায়পুর এলাকায়। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরানিক সায়েন্স বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ছিল।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ফরিদুর ইসলাম সকালে ফজর নামাজ শেষ করে বায়তুল আমান জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মসজিদে তিনি ছাড়ূ আর কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেন পুলিশ

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে এবং গাড়িটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা। তবে গাড়ী চালক'কে দ্রুত খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন ওসি আহসান হাবীব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ