রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বিমান ছিনতাইয়ের চেষ্টায় নিহত পলাশ র‍্যাবের তালিকাভুক্ত আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই চেষ্টায় নিহত অভিযুক্ত পলাশ তালিকাভুক্ত আসামি বলে সোমবার জানিয়েছে র‌্যাব।

অপরাধীদের ডাটাবেজ বিশ্লেষণ করে নিহত পলাশের আঙ্গুলের ছাপের সাথে তার মিল পাওয়া গেছে বলেও দাবি করেছে এ এলিট ফোর্স।

র‌্যাবের ডাটাবেজ অনুসারে, নিহত ওই যুবকের নাম মো. পলাশ আহমেদ। সে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার দুধঘাটা এলাকার পিয়ার জাহান সর্দারের ছেলে। ২০১২ সালে নারী অপহরণ মামলায় এই পলাশ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলো বলে জানা যায়।

বিমানের যাত্রীদের তালিকানুসারে, তিনি ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। সেখানে তার নাম লেখা হয়েছে আহমেদ/পলাশ এবং আসন নং ১৭/এ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ