শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজধানীর মগবাজারে সিরাতুন্নবি সা. মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মগবাজার মধুবাগ মাঠে ২ দিনব্যাপী ১১তম সিরাতুন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন  অনুষ্ঠিত হবে।

আগামী ২২-২৩ ফেব্রুয়ারি  শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে এ মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত।

সিরাতুন্নবি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এম.পি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, মাওলানা শাফী উদ্দিন ভূঁইয়া, মাওলানা রেজাউল হক ও জনাব তৈমুর রেজা খোকন।

হাফেজ মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে ১ম দিনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম আল্লামা ফরিদ উদ্দিন আল মােবারক,  মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মাওলানা দিলাওয়ার হােসাইন রাশেদ প্রমুখ ওয়াজ পেশ করবেন।

২য় দিনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুফতি দিলাওয়ার হুসাইন মিরপুর, মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মাওলানা সিবগাতুল্লাহ বি-বাড়িয়া ও মাওলানা তাফহিমুল  হবিগঞ্জ নসীহত পেশ করবেন।

এ সম্মেলনে ইমাম ও খতীব ঐক্য পরিষদের সদস্যবৃন্দও উপস্থিত থাকবেন, মাওলানা আসআদ আল হােসাইনী, মাওলানা আবুল কাশেম, মাওলানা ইদ্রীস আলী, হাফেজ মাওলানা গােলাম কিবরিয়া, মাওলানা আখতারুযযামান, মুফতী হাফিজুদ্দীন, হাফেজ মাওলানা আবদুর রহমান, মাওলানা খুরশীদ আলম কাসেমী, মুফতী আবু বকর সাদী,

হাফেজ মাওলানা সাইদুর রহমান, হাফেজ মাওলানা আবদুল্লাহ, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মাসুম, জানান, হাফেজ মাওলানা মশিউর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মদ ইউসুফ।

মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা সাইফুল্লাহ, কারী মাওলানা নূরুজ্জামান, হাফেজ মাওলানা ইহতিশামুল হক ও হাফেজ মাওলানা মনিরুজ্জামান।

ইমাম ও খতিব ঐক্য পরিষদের মহাসচিব, ঢাকা চৌধুরী পাড়া মাদরাসার মুহতামিম, মাওলানা মুহাম্মাদ আবূ মূসা সকলকে আন্তরিকতার সঙ্গে সিরাতুন্নবি সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সিরাতুন্নবির চর্চা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ