শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজধানীর আসাদগেটে বাস-পিকআপে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আসাদগেটে সড়কের মাঝে গ্যাস লাইনের লিকেজ হয়ে আগুন লেগে একটি বাস ও একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে বাসটিতে আগুন লেগে যায়। বাসটি গাবতলী থেকে সদর ঘাট রুটে চলাচলকারী ৭ নম্বর বাস।

স্থানীয়রা জানান, এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, আসাদগেটের আড়ং মোড়ে রাস্তার মাঝে গ্যাস লাইনের লিকেজ থেকে ওই দুইটি গাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ