শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সড়ক দুর্ঘটনায় মাদানীনগর মাদরাসার ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের কচুয়ায় চলন্ত বাস থেকে পড়ে হাফেজ যুবায়ের হোসেন (২১) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ছাড়াও যুবায়েরের ভাতিজা সিয়াম (৬) ও সাইফ (৮) নামের দুই শিশু রক্তাক্ত জখম হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

যুবায়ের হোসেন ঢাকার মাদানীনগর মাদরাসার ছাত্র বলে জানা গেছে। সে কুরআনের হাফেজ।

জানা যায়, ঢাকা থেকে কচুয়াগামী সুরমা বাস কচুয়া উপজেলার বায়েক এলাকায় দ্রুত গতিতে মোড় ঘুরার সময় আকস্মিক ঝাঁকুনির ফলে দরজা সংলগ্নে ইঞ্জিন বক্সের উপর বসা যুবায়ের, সিয়াম ও সাইফ বাস থেকে সড়কে পড়ে যায়। তিন জনকেই আহতাবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে যুবায়ের পথিমধ্যে প্রাণ হারায়।

অপর আহত দুইজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি দুর্ঘটনার পরপরই দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

এদিকে হাফেজ যুবায়েরের মৃত দেহ তার উপজেলার ঘাগড়া গ্রামে নিয়ে যাওয়া হলে তার নিকট আত্মীয় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ