শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খাগড়াছড়িতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়িতে গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন।

আজ (১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোররাতে খবংপুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্ষটি ক্যান্টন এন্টারপ্রাইজের মালিকের গ্যাস সিলিন্ডারের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ভোররাতে সেখানে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে গুদামের পাকা দেয়াল ভেঙে পড়ে এবং ছাদেও ফাটল সৃষ্টি হয়। এ সময় গুদামের পাশের বাড়ির সাত বাসিন্দা দগ্ধ হয়। দগ্ধদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়।

চিকিৎসক নয়নময় ত্রিপুরা বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক মুহাম্মদ সানোয়ার হোসেন বলেন, গুদামে রাখা সিলিন্ডারের গ্যাস লিক হয়ে যাওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে গুদামের মালিক পলাতক রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ