শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহতের দাবি ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নজরুল ইসলামের নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তার সাবেক অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম।

অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি ভোগরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলামকে তার অভোগকৃত ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যদা ও বেতনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

নজরুল ইসলাম ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং তার লেখা বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার ও মঞ্চস্থ হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ