শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সাতকানিয়া ওলামা পরিষদের মহা সম্মেলন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আলেম ওলামা ও তৌহিদী জনতার দাওয়াতি সেবামূলক সংগঠন চট্টগ্রামের সাতকানিয়া ওলামা পরিষদের ব্যবস্থাপনায় আগামী ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার কেরানীহাট হক টাওয়ার চত্ত্বরে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার শায়খুল হাদিস ও মহা-পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি উপস্থিতির কথা রয়েছে।

এছাড়া জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, ঢাকা জামিয়া রহমানিয়া আরবিয়ার শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমদ, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, মাওলানা হোসাইন আহমদ সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে মাওলানা হাফেজ নোমান তথ্য নিশ্চিত করে দোয়া ও সকলের উপস্থিতি কামনা করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ