শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাগেরহাটে বোমা মেরে বিএনপি নেতাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের রামপালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈনুদ্দীন আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা ভরসাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই নেতা তার বাসার কাছে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ