শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সড়কে মৃত ২ ছেলের ক্ষতিপূরণ আনতে গিয়ে লাশ হলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ ঘটনা ঘটে ফেনীতে। ফেনীর চনুয়া ইউনিয়নের উত্তর চনুয়া গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের দুই ছেলে গত বছরের ১৪ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান।

নূর মোহাম্মদ ও নূর নবীর মৃত্যুতে ক্ষতিপূরণের টাকা নিতে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার কবলে পড়ে তার পুরো পরিবার। দুর্ঘটনায় মারা গেছেন, আবদুস সোবহান ও তার নাতনি সাইকা আক্তার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে লেমুয়া ব্রিজের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

ফেনী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান শাম্মী জানিয়েছেন, আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব হোসেন বলেন, উপকূল পরিবহনের একটি হিউম্যান হলার মহাসড়কের লেমুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ইউনিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এতে হিউম্যান হলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

এ ঘটনায় আহতরা হলেন, খালেদা আক্তার, নোভা, সুরাইয়া জাহান, আসমা আক্তার, জমির উদ্দিন, মজনু ও কালাম। মজনু, নোভা ও সুরাইয়াকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ