শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে রংপুরের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জয়নাল আবেদীন: আজ ১৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পঞ্চগড়ে কাদিয়ানীদের তথাকথিত ইজতেমা বন্ধ ও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত কওমী মাদরাসা পরিষদ রংপুরের ডাকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ইউনুস আলী, বাইতুল আমান মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, রংপুর সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমানসহ রংপুরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা এবং সম্মিলিত ক্বওমী মাদরাসা পরিষদ রংপুরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে অমুসলিম কাদিয়ানীদের তথাকথিত ইজতেমা করতে দেয়া হবে না। সাথে সাথে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করা হবে।

উল্লেখ্য, প্রশাসন কর্তৃক পঞ্চগড়ে কাদিয়ানীদের সেই ইজতেমা স্থগিত করায় সরকারকে ধন্যবাদও জানানো হয় এ সমাবেশ থেকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ