সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

'বিশ্বাসযোগ্য' নির্বাচন চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম: যেভাবে' জাতীয় ও স্থানীয় নির্বাচন হয়েছে 'সেভাবে' ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চায় না বিএনপি।

দলটির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই না ডাকসু নির্বাচন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের মতো হোক। এটা নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য এক বড় চ্যালেঞ্জ।’

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকার নিয়োজিত হওয়ায় ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ আছে। তবে আমরা আশা করি ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচন বিশ্বাসযোগ্য করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে।'

ঘোষিত তফসিল অনুযায়ী, ১১তারিখ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টানা ৬ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে।

ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৬ জুলাই। এরপর গত ২৮ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ