শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খুলনায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সদরের লবণচরায় সিমেন্টবোঝাই ট্রাক এবং প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

গতকাল (১০ ফেব্রুয়ারি) রোববার রাত সাড়ে ১০টার দিকে সড়কের লবণচরা থানার সামনে খাজুরবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, সদর যুবলীগের সহসভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের উপসম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী।

লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি খুলনা থেকে রূপসার দিকে যাচ্ছিল। এ সময়ে রূপসা বাইপাস সড়কে খুলনার দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা ঘটনাস্থলেই মারা যান।

রাতে নিহতদের মরদেহ গোপালগঞ্জ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও তার চালক ও হেলপার পালিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ