শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নড়াইলে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলের কালিয়ায় ইটবোঝাই ট্রলির চাপায় ইকরামুল শেখ (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দু‘কলেজ শিক্ষার্থী। নিহত ইকরাম উপজেলার রায়পুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে।

আজ শনিবার সকালে উপজেলার বৈদ্যবাটি চৌরাস্তায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দুই ভাইবোন কালিয়া থেকে ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

তখন কালিয়া থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি বৈদ্যবাটি চৌরাস্তায় ভ্যানটিকে চাপা দিলে ভ্যানচালক ইকরাম ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ