শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শাহজালাল বিমানবন্দরে ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদকবিক্রেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১।

গতকাল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহরিয়ার পারভেজ, জাহাঙ্গীর, নেপাল পাল ও হাবিব।

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন, কক্সবাজার থেকে প্লেনে করে ইয়াবার এ চালান নিয়ে ঢাকায় আসেন শাহরিয়ার। বিমানবন্দর থেকে বের হয়ে চালানটি সরবরাহের সময় শাহরিয়ারসহ চারজনকে আটক করা হয়।

শাহরিয়ারকে তল্লাশি করে তার কোমরে থাকা বেল্ট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর ইয়াবাবিক্রেতা শাহরিয়ার নিজেকে রেডিসন ব্লু হোটেলের জিএম বলে দাবি করেন। কিন্তু যাচাই করলে পরিচয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এর আগেও অসংখ্যবার প্লেনযাত্রী হিসেবে ২০/২৫ হাজার পিস ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন। চালান আনার জন্য কখনো দিনে দু’বারও কক্সবাজার-ঢাকা যাতায়াত করতেন।

-এএ