শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নলছিটিতে মুক্তা হত্যার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তার হত্যা মামলায় মূল আসামি সোহাগ মীরকে (২১) পুলিশ গ্রেফতার করেছে।

গতকাল (৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে নলছিটি ও কলাপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার চাকামইয়া গ্রামের ফুপুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আবদুস ছোবাহান মীরের ছেলে।

আজ (৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নলছিটির বারইকরণ গ্রামের বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সামনের সড়কে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় মুক্তার বাবা নলছিটি থানায় একটি মামলা করেন। পরে র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের তিনটি টিম আসামিকে গ্রেফতারের চেষ্টা করে। অবশেষে ফুপুরবাড়ি থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মু. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, নলছিটি থানার ওসি মুহা. সাখাওয়াত হোসেন ও ওসি আব্দুল হালিম তালুকদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ