শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নিজ বাসায় নটর ডেম কলেজছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার টিকাটুলিতে বাসায় লতিফুল হাবীব শুভ (১৮) নামে নটর ডেম কলেজের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রশন্নপুর গ্রামের কাজী আশরাফুল হকের ছেলে শুভ।  সে টিকাটুলীর অভয় দাস লেনের ১১/৩ নম্বর বাসার ৭ম তলায় বড় বোন কাজী ফাতেমা তুজ-জোহরা ওরফে আশার সঙ্গে থাকতেন।

ওয়ারী থানার এসআই তামান্না আক্তারি বলেন, মতিঝিলের নটর ডেম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল শুভর। মঙ্গলবার দুপুরে ভাইবোন বাসায় ছিলেন। হঠাৎ শুভ নিজের রুমের দরজা বন্ধ করে দেন।

কিছুক্ষণ পর বোন আশা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাননি। পরে বেলা সাড়ে ৩টার দিকে কয়েকজন মিলে দরজা ভেঙে দেখতে পান, শুভ ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলছে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ