সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করবে না খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বরের প্রতারণা ও জালিয়াতির নির্বাচনের কুশিলব বর্তমান সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করবে না খেলাফত মজলিস। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে ও মহাসিচব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর আবদুল্লাহ ফরিদ।

যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল প্রমুখ।

বৈঠকে সংগঠনের সারাদেশের জেলা ও মহানগরী শাখা পুনর্গঠন উপলক্ষে ব্যাপক সফরের কর্মসূচী গ্রহণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ